তৃণমূলের শেষের শুরু, ২১শে বাংলায় পদ্ম ফুটবেই: রাজীব

নিউজটাইম ওয়েবডেস্ক : ৯২ সালে ব্রিগেডে বামফ্রন্ট সরকারের মৃত্যুঘন্টা বাজিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার দলবদলের পর মমতা ব্যানার্জির সরকারের শেষের শুরু বলে নিজেদের যোগদানকে অভিহিত করলেন রাজীব ব্যানার্জি। এদিন প্রাক্তন বনমন্ত্রী দাবি করলেন, ২১শে বাংলায় পদ্ম ফুটবেই।

এদিন মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিলেন রাজীব। প্রাক্তন বনমন্ত্রী এদিন বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে পৌঁছেছে। ওই দল না করলেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজীব বলেন, সরকার এতদিন মানুষের কাছে পৌঁছাতে পারেন নি বলেই এখন দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান। মমতা ব্যানার্জির ভোটব্যাঙ্ক বলে পরিচিত সংখ্যালঘু ভোটারদের উদ্দ্যেশ্যে রাজীব বলেন, সংখ্যালঘু ভোটকে স্বার্থের জন্য ব্যাবহার করা হয়েছে। তাদের কোনো উন্নয়নই হয়নি। পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আরো বক্তব্য, স্বাস্থ্যসাথী কার্ড পুরোটাই গিমিক, কোনো বাজেট নেই।

পাশাপাশি বিজেপি কর্মীদের উদ্দ্যেশ্যে রাজীব বলেন, তিনি যতদিন তৃণমূলে ছিলেন কোনো কর্মাকে অসম্মান করেন নি। বিজেপিতেও করবেন না। প্রাক্তন বনমন্ত্রী আরো বলেন, দরকার পড়লে পাড়ায় পাড়ায় বুথে বুথে যাবেন। তিনি একজন কর্মী হিসাবে কাজ করতে চান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube