নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় কবে স্বাভাবিক হবে শিক্ষাব্যবস্থা, প্রশ্ন এখন সেটাই। শনিবার এসএফআইয়ের কলকাতা জেলা কমিটি কলেজ স্ট্রীটে বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার কথা নিয়ে ক্রমেই দাবি জোড়ালো হচ্ছে। আগামী ৩ রা ফেব্রুয়ারি, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৰৈঠক হওয়ার কথা সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। এই বৈঠকে শিক্ষাব্যবস্থা সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার দিন নিয়েও আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা।ক্যাম্পাস খোলার আগে চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মীদের নিয়ে কমিটি গড়ে ক্যাম্পাস খোলার পরিস্থিতি খতিয়ে দেখার প্রস্তাব দিয়েছে জুটা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

