৪৮ ঘন্টার মধ্যে ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লীর ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের পর নিরাপত্তাজনিত কারনে বাংলা সফর স্থগিত রেখেছেন অমিত শাহ। গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল মোদির প্রধান সেনাপতির। আজ ও আগামীকাল বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। পাশাপাশি আজ শাহি সভায় যোগদান করার কথা ছিল প্রাক্তন তৃণমূলে্র বিধায়ক ও মন্ত্রীদের। তবে সূত্র থেকে জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলায় আসতে পারেন অমিত শাহ।

দুদিনের বঙ্গ সফরের অন্যতম বড় কর্মসূচি ছিল ঠাকুর নগরে ঠাকুরবাড়ির সভা। সেই সভায় CAA ও NRC নিয়ে বক্তব্য রাখার কথা ছিল শাহের। এই মুহুর্তে CAA ও NRC নিয়ে বেশ ক্ষোভ জন্ম নিয়েছে মতুয়াদের মধ্যে। এখনো অবধি নাগরিকত্ব আইন প্রণয়ণ না হওয়ায় হতাশ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। এই পরিস্থিতিতে মতুয়াদের সাথে কথা বলতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো সময় ঠাকুরনগরে উড়ে আসতে পারেন শাহ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube