নিউজটাইম ওয়েবডেস্ক : ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থ্যালাইভি’র শুটিং। এবার আরো এক রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের কুইন। জানা যাচ্ছে, থ্যালাইভির মতো এই ছবিটি ইন্দিরী গান্ধীর বায়োপিক নয়। কঙ্গনা জানিয়েছেন, আমরা একটি ছবিতে কাজ শুরু করেছি। স্ক্রিপ্টের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, একটি বড় মাপের পলিটিক্যাল পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন তারা। কঙ্গনার দাবি, ছবিটি বর্তমান প্রজন্মকে দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা বুঝতে সাহায্য করবে
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

