নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল বিকেল পাঁচটা নাগাদ দিল্লীতে ইজরায়েলি দূতাবাসের সামনের ফুটপাথে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও কয়েকটি জানালার কাচ ও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়।ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা এই বিস্ফোরণের সাথে ইরানের যোগ থাকতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি খাম উদ্ধার হয়েছে। যেখানে জেনারেল কাসেম সোলেইমানি ও ইরানের এক পরমানু বিজ্ঞানীর উল্লেখ রয়েছে।
যদিও ইতিমধ্যেই এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জইশ-উল-হিন্দ নামের একটি জঙ্গি সংগঠন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে কথা বার্তার সূত্র ধরে এই বিস্ফোরণে জইশ যোগের কথা জানা গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই অন্য একটি টেলিগ্রাম চ্যানেলে এই হামলায় দায় স্বীকার করেছেন জঙ্গীরা। ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারনে দুদিনের বঙ্গ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল মোদির প্রধান সেনাপতির। আজ ও আগামীকাল বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। পাশাপাশি আজ শাহি সভায় যোগদান করার কথা ছিল প্রাক্তন তৃণমূলে্র বিধায়ক ও মন্ত্রীদের। অমিত শাহ আজ না আসায় বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ও মন্ত্রীরা দিল্লী যাচ্ছেন বিজেপিতে যোগ দিতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

