নিউজটাইম ওয়েবডেস্ক : অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির নির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন গুহাবাসী সন্ন্যাসী স্বামী শঙ্কর দাস। গত অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ঋষিকেশের এক গুহায় বাস করতেন ৮৩ বছরের এই বৃদ্ধ সন্ন্যাসী। তার দর্শন করতে আসা ভক্তদের প্রণামীতেই দিন চলে ঐ সন্ন্যাসীর। রাম মন্দির নির্মাণে অর্থ সংগ্রহ করা হচ্ছে জেনে তিনি তার সমস্ত সঞ্চিত অর্থ রাম মন্দির নির্মাণ প্রকল্পে দিয়েছেন।
এক সন্ন্যাসীর কাছে ১ কোটি টাকার চেক দেখে বেশ খানিকটা অবাকই হন ব্যাঙ্ক কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, ঐ সন্ন্যাসীর অ্যাকাউন্টে সত্যিই কোটি টাকা রয়েছে। স্বামী শঙ্কর দাস জানিয়েছেন, তাঁর ও তার গুরু প্রয়াত টাট ওয়ালে বাবা যে গুহায় থাকতেন সেখানে জমা হওয়া সমস্ত প্রণামীই তিনি রাম মন্দির নির্মানে দান করেছেন। এই মন্দির নির্মিত হতে দেখা তাঁর স্বপ্ন ছিলLatest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

