নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯৭১ থেকে ২০২১, স্বাধীন বাংলাদেশ গঠনের অর্ধশতাব্দী পূর্তির বছরে দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগদান করল বাংলাদেশের সেনা। আজ দিল্লীতে রাজপথে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষ্যে একই সাথে প্যারেড করে দুই দেশের সেনা। এক দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্য দেশের সেনার প্যারেড খুবই বিরল একটি মুহুর্ত। বাংলাদেশ জল, স্থল ও আকাশ তিন সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের দল অংশ নেয় এই প্যারেডে। দলটির নেতৃত্বে ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনূর শাওন এবং তার উপ-প্রতিনিধি লেফটেন্যান্ট ফারহান ইশরাক ও ফ্লাইট লেফটেন্যান্ট সিবত রহমান। প্রসঙ্গত, ১৯৭১ সালে যখন পাক সেনাবাহিনীর অত্যাচারে যখন জর্জরিত তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী বাঙালি। সেসময় সেই মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারত। মুক্তি বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে ভারতীয় সেনার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ, ভারতের সক্রিয় ভূমিকার ফলেই জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপনে ফের বন্ধুত্বের নয়া নজির স্থাপন করল দুই দেশ।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

