দিল্লী বিস্ফোরণের জের, বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারনে দুদিনের বঙ্গ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল মোদির প্রধান সেনাপতির। আজ ও আগামীকাল বাংলায় ঠাসা কর্মসূচি ছিল তাঁর। পাশাপাশি আজ শাহি সভায় যোগদান করার কথা ছিল প্রাক্তন তৃণমূলে্র বিধায়ক ও মন্ত্রীদের। অমিত শাহ আজ না আসায় বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক ও মন্ত্রীরা দিল্লী যাচ্ছেন বিজেপিতে যোগ দিতে।

গতকাল বিকেল পাঁচটা নাগাদ দিল্লীতে ইজরায়েলি দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা খুব বেশি না হলেও কয়েকটি জানালার কাচ ও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তবে ইজরায়েলি দূতাবাসের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে বিস্ফোরণ হওয়ায় নিরাপত্তা জনিত কারনে বঙ্গ সফরে আসছেন না শাহ।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube