নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রিস গেইলের মতো দাপুটে শুরু করেছিল শীত। উত্তর ভারতের মতোই হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল বাংলাতেও। কিন্তু সেই ইনিংস বেশিদিন থাকেনি দিন কয়েকের মধ্যেই অনেকটা কমে আসে ঠান্ডা। তারপর বিক্ষিপ্তভাবে তাপমাত্রা কমলেও কাঁপানো ঠান্ডা খুব একটা দেখেনি বঙ্গবাসী। তবে জানুয়ারির শেষে ফের একবার জমিয়ে ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আগামীকাল আরো বেশ কিছুটা তাপমাত্রা কমার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ২৯ ও ৩০ জানুয়ারি তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ফের নামতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে বাংলার সব জেলাতেই। রাঢ় বঙ্গে হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

