গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! দিলীপ ঘোষের শেয়ার করা পোস্টার ঘিরে বিতর্ক

নিউজটাইম ওয়েবডেস্ক : জয় বাংলা বনাম জয় শ্রীরাম, দুই স্লোগান ঘিরে এই মুহুর্তে তুঙ্গে বাংলার রাজনীতির ময়দান। একদিকে যেমন বিজেপির জয় শ্রীরাম স্লোগান নিয়ে বারবার প্রশ্ন তুলছেন তৃণমূল সহ অনেক বিজেপি বিরোধীরা। তেমনই মুক্তি যুদ্ধের সময় ব্যবহৃত  জয় বাংলা স্লোগানের ব্যবহার নিয়েও বারবার প্রশন তুলেছে গেরুয়া শিবির। এবার একই সাথে বেশ কয়েকটি পুরোনো ঘটনা ও জয় বাংলা স্লোগান নিয়ে তৈরি একটি পোস্টার শেয়ার করে সেই বিতর্কের আগুনেই ঘি দিলেন দিলীপ ঘোষ।

পোস্টারটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্টোরিয়া মেমোরিয়ালের বক্তব্যের ছবির পাশাপাসি আরো দুটি ছবি রয়েছে। যার একটিতে দেখা যাচ্ছে বাংলাদেশী অভিনেতা ফিরদৌসের এপার বাংলায় তৃণমূলের হয়ে প্রচারের ছবি। অন্যটিতে বাংলাদেশের  সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম ও একদা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় কালীপুজো উদ্বোধনের ছবি। তিনটি ছবি সমন্বিত এই পোস্টারে বেশ বড় হরফে লেখা রয়েছে ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’।

 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube