‘ঠেঙিয়ে পগার পার’ দেব, বিধানসভা ভোটের আগে ‘ভয়ঙ্কর খেলা’র পূর্বাভাস অনুব্রতর

নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্ক আর অনুব্রত মন্ডল যেন একে অপরের সমর্থক। বার বারই নানান মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোমনামে উঠে আসেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। এবার বিধানসভা ভোটের আগে ফের একবার বিজেপির উদ্দ্যশ্যে হুঁশিয়ারি দিলেন কেষ্ট মন্ডল।

হেতমপুরের জনসভায় সোমবার রাতে বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল কর্মী সঞ্জিত ঘোষের খুনের ঘ‌টনা উঠে আসে অনুব্রত মন্ডলের বক্তৃতায়। গেরুয়া শিবিরকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে অনুব্রত মন্ডল বলেন, আমি খুনের রাজনীতি করি না। তবে আপনি যদি তা করেন আমি রাজি আছি। পাশাপাশি অনুব্রত আরো বলেন, যদি কোনো বিজেপি কর্মী ভাবেন এই ধরনের কাজ করবে তবে তাকে আমি বাড়ি থেকে বেরোতে দেব না।

জনসভায়  থেকে বীরভূমের দাপুটে নেতার আরো বক্তব্য, আমি অনুব্রত মন্ডল। আমি মৃত্যুর ভয় করিনা। কোনও কর্মীর গায়ে হাত পড়লে একবিন্দু ছাড়ব না। একই সাথে কেষ্টর পূর্বাভাস, বিধানসভা ভোটে ‘ভয়ংকর খেলা’ হবে। কর্মীদের উদ্দ্যেশ্যে অনুব্রতর বক্তব্য, ‘ঠেঙিয়ে পগার পার করে দিন।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube