মোদির পদত্যাগের দাবি মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। ব্যার্থতার দায় নিয়ে পদত্যাগ করুক নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিধানসভা. দাঁড়িয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন বিধানসভায় কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনে রাজ্য সরকার। সেই প্রস্তাব বিধানসভায় পাশ করেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করার সময়েই হই-হ‌ট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিধানসভার এই অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা।

এদিন নিজের বক্তব্যে মমতা ব্যানার্জী বলেন, দুর্ভাগ্যজনক ভাবে আন্দোলনকারীদের সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। ২৬ জানুয়ারির ঘটনা দিল্লীর ইনটিলিজেন্স ফেইলইওর। আন্দোলনের মধ্যে দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে। তবে তার জন্য কৃষকদের খালিস্থানী ও দেশদ্রোহী বলার তীব্র বিরোধিতা করছি।

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, কৃষি আইন বিরোধী আন্দোলন হাতের বাইরে চলে গিয়েছে। এই কারনে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেন মমতা। বিজেপি সরকার কৃষকস্বার্থ বিরোধী, আদানিদের পৃষ্ঠপোষক বলেও ক্ষোভ উগড়ে দেন মমতা। “জয় জওয়ান, জয় কিসান, জয় হিন্দ, জয় বাংলা” স্লোগান দিয়ে নিজের বক্তব্য শেষ করেন মমতা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube