জোটের পথে আরো এক কদম, দুই তৃতীয়াংশ আসন সমঝোতা সেরে ফেলল বাম-কংগ্রেসের

নিউজটাইম ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রীদের দলে নিয়ে ঘাসফুল শিবিরকে ব্যাতিব্যস্ত করে তুলেছে গেরুয়া শিবির। বিক্ষুব্ধ প্রাক্তন তৃণমূল নেতা ও কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে প্রতিদিনই আক্রমণ চালাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। পাল্টা পথে নেমেছে তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একের পর এক সভা করছেন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল বাম ও কংগ্রেস। সরকারি ভাবি জোট না হওয়ায় রাজনৈতিক কর্মসূচিতেও অনেকটাই পিছিয়ে পড়ছিল দুই প্রাক্তন শাসক দল।‌ এবার জেটের পথে অনেকটা এগোলে বাম কংগ্রেস। ‌

বাম কংগ্রেসের আসন সমঝোতার চতুর্থ বৈঠকে দুই তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১৯৩ টি আসনের জট মুক্ত হয়েছে। এই আসনগুলির মধ্যে  ১৯৩টি আসনের মধ্যে বামেরা ১০১ ও কংগ্রেস ৯২টি আসন পেয়েছে। এখন বাকি আর মাত্র ১০১ টি আসন।তবে আব্বাস সিদ্দিকীর নতুন দল আই.এস.এফ এর সাথেও জোটের কথা চলছে বাম, কংগ্রেসের। সেই জোট চূড়ান্ত হলে এই আসন বিন্যাস বদলে যেতে পারে।  

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube