কৃষি বিলের বিরোধিতায় রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে চলেছে তৃণমূল সহ ১৬ টি রাজনৈতিক দল

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রের বাজেট অধিবেশনের আগেই বিরোধীতার সুর বেঁধে দিল বিরোধী দলগুলি। বাজেট পেশের আগে প্রথানুযায়ী ২৯ জানুয়ারি ভাষণ দেবেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। কৃষি বিলের বিরোধিতায় রাষ্ট্রপতির এই ভাষণ বয়কট করতে চলেছে ১৬ টি রাজনৈতিক দল।

এই দলগুলির মধ্যে আছে কংগ্রেস, এন.সি.পি, ডি.এম.কে, তৃণমূল, শিব সেনা, সমাজবাদী পার্টি, আর.জে.ডি, সি.পি.আই, সি.পি.আই (এম) এর মতো দলগুলি। বিরোধী দলগুলির মধ্যে জানানো হয়েছে কেন্দ্রের কৃষি আইন “রাষ্ট্রীয় অধিকারের উপর আক্রমণ এবং সংবিধানের যুক্তরাষ্ট্রীয় চেতনা লঙ্ঘন”। আদের আরো বক্তব্য এই আইনগুলি “কোনও পরামর্শ ছাড়াই আনা হয়েছ’’।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube