যৌনাঙ্গ দেখানো যৌন নির্যাতন নয় : ফের বিতর্কিত রায় বোম্বে হাইকোর্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : একের পর এক বিতর্কিত রায় দিয়ে চলেছে বোম্বে হাইকোর্ট। অনাবৃত স্তন স্পর্শ না করলে তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না রায় দেওয়ার পর এবার যৌনাঙ্গ দেখানো বা জোর করে হাত ধরে রাখা যৌন নির্যাতন নয় বলে রায় দিল বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। গতবারের মত এবারও এই রায় দিয়েছেন বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা। 

এক পঞ্চাশ বছরের ব্যক্তির বিরুদ্ধে এক ৫ বছরের শিশুকে জোর করো ধরে রাখা ও যৌনাঙ্গ প্রদর্শনের অভিযোগ করেছিল শিশুটির পরিবার। পকসো আইনের আওতায় সেশন কোর্ট অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা ও ৫ বছরের কারাদন্ড দিলেও তা  বদলে দেয় নাগপুর বেঞ্চ। বিচারপতি এই রায়ের ব্যাখায় বলেন, যেহেতু যৌনাঙ্গ দেখানো ত্বকের সাথে ত্বকের স্পর্শ বা অঙ্গ প্রবেশ (পেনিট্রেশন) নয় তাই এটি যৌন নির্যাতনের আওতায় পড়ে না। বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা শাস্তির মেয়াদ কমিয়ে ৩৫৪ ও ৩৪২ নং ধারা অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদন্ডের শাস্তি দেন অভিযুক্তকে।

১৯ জানুয়ারি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ একটি রায়ে জানিয়েছিল, যৌনাকাঙ্খা নিয়ে যতক্ষণ না পোশাক খোলা হচ্ছে বা পোশাকের ভিতর হাত ঢোকানো হচ্ছে বা অঙ্গপ্রবেশ হচ্ছে  ততক্ষণ তা যৌন নির্যাতনের আওতায় পড়ে না অর্থাৎ যৌন নির্যাতনের ক্ষেত্রে ত্বকের সাথে ত্বকের স্পর্ষ না হলে তা যৌন নির্যাতন হিসাবে গন্য হবে না। পকসো আইনের এহেন ব্যাখা দিয়ে পকসো আইন অনুযায়ী ৩ বছরের বদলে ১ বছরের সাজা শোনায় আদালত।  হাইকোর্টের এই রায়ের পরেই দেশজুরে নানা সমালোচনা শুরু হয়। রায় চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। গতকাল  সুপ্রিম কোর্ট সেই রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube