করোনার নতুন স্ট্রেনও প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিরোধ গড়তে সক্ষম করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধেও এমনটাই জানালো আইসিএমআর। এই সংক্রান্ত ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে bioRxiv নামের এক নামী জার্নালে।

করোনার অতিমারি থেকে যখন একটু একটু করে সেরে উঠছে পৃথিবী তখন ব্রিটেন নতুন করে আতঙ্ক ছড়ায় অভিযোজিত করোনা ভাইরাস। এই নতুন স্ট্রেনটি আগের চেয়েও ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে নতুন করে লকডাউন ঘোষণা করা হয় ব্রিটিশ মুলুকে। ভারতেও এই নয়া স্ট্রেনে বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার খবর পাওয়াল যায়। যা নিয়ে নতুন করা আতঙ্ক তৈরি হয়েছিল জনমানসে। এবার সংক্রান্ত ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ গবেষণাপত্র অনেকটাই স্বস্তি দিল দেশবাসীকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube