যারা কৃষক আন্দোলন সমর্থন করছে তারা প্রত্যেকেই জঙ্গি : কঙ্গনা

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিপাড়ার কুইন  কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু করে কৃষক আন্দোলন, বরাবরই সামাজিক মাধ্যমে কঙ্গনার বক্তব্য নেটপাড়ায় ঝড় তুলেছে।  এবার ২৬ জানুয়ারি ট্রাক্টর মার্চ নিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী।

কৃষক আন্দোলনের শুরু থেকেই বরাবরই সরকারের পক্ষেই অবস্থান করেছেন কঙ্গনা। কৃষকদের বার বার খালিস্থানপন্থী জঙ্গি বলেও সামাজিক মাধ্যমে তোপ দেগেছেন কঙ্গনা। কুইনের সেই অবস্থানের জন্যই কঙ্গনাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাখতে চায় না ৬ টি সংস্থা। ইতিমধ্যেই তারা অভিনেত্রীর সাথে নিজেদের সমস্ত চুক্তি বাতিল করেছে। তারপরই সামাজিক মাধ্যমে এই বিষয় নিয়ে বিষোদগার করেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে কঙ্গনা লেখেন, আমি কৃষকদের বিপক্ষে কথা বলেছি বলে ৬ টি সংস্থা আমাকে আর তাঁদের ব্র্যান্ড হিসাবে রাখতে চায় না। আজ আমি বলতে চাই যারা এই দাঙ্গা সমর্থন করছেন তারা প্রত্যেকেই দেশদ্রোহী এবং জঙ্গি।

এর আগে ‘তান্ডব’ সিরিজের নির্মাতাদের মাথা কেটে নেওয়ার টুই‌ট দেশজুড়ে প্রবল ভাবে সমালোচিত হয়েছিল। হিংসাত্মক টুইট করার জন্য অনেকেই সামাজিক মাধ্যমে কঙ্গনাকে নিষিদ্ধ করার দাবি করেন। এবার সমালোচকদের উদ্দ্যেশ্যে ফের বিতর্কিত টুইট করেন কঙ্গনা। টুইট করে লিবারেলদের উদ্দ্যেশ্যে কুইনের বার্তা  ‘বাঁচা মুশকিল করে দেব’।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube