নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে ভিকি কৌশলের সম্পর্কের জল্পনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই পেজ থ্রির পাতায় জল্পনী চলছে। এবার ক্যাটের নতুন একটি সেলফি ঘিরে ফের এই সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। সম্প্রতি এক জনের বুকে মাথা দিয়ে বাটারফ্লাই সেলফি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। নিজস্বীতে ঐ ব্যক্তির মুখ দেখা না গেলেও তার টি-শার্টটি দৃশ্যমান। ঐ একই রঙের একই ধরনের একটি টি-শার্ট পরতে দেখা গেছে ভিকি কৌশলকে। নেটপাড়া মনে করছেন, ভিকি কৌশলের বুকেই মাথা দিয়ে সেলফি তুলেছেন ক্যাট।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় কফি উইথ করনের একটি এপিসোডকে ঘিরে। সেখানে করন জোহরের সাথে আলাপচারিতায় অভিনেত্রী মন্তব্য করেন তাকে ভিকির সাথে মানাবে। এরপরেই উভয়ের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে যায় পেজ থ্রির পাতায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

