নিউজটাইম ওয়েবডেস্ক : সকালে সোশ্যাল সাইটে গায়িকা লোপামুদ্রা মিত্রর পোস্ট ঘিরে জল্পনা জোড়াল হয়েছিল। তিনি লিখেছেন ২৫ বছরের পুরনো সম্পর্ক ভাঙলেন তিনি। তাঁর এরূপ পোস্ট ঘিরে নেটিজেন মহলে বেশ কৌতূহলী প্রশ্ন ওঠে। এ কি হল গায়িকার, কেন এমন অদ্ভূত পোস্ট করলেন তিনি।কিছুক্ষণের মধ্যে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, গান জীবন একটাই নিজের আনন্দে বাঁচেন তিনি। তারপরেই আরোও স্পষ্ট জানালেন, সকলে যা ভাবছেন ঠিক তা নয় বিষয়টা। তিনি সঙ্গীতের এক নতুন ভাবনায় যাত্রা শুরু করতে চলেছেন।সকল অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ গান কেমন হতে চলেছে তা কিছুদিনের মধ্যেই তিনি জানিয়ে দেবেন তাঁর অনুরাগীদের।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

