অতিমারিতে মধ্যবিত্তের ঘরকন্নার কাহিনী নিয়ে বলিপাড়ায় পা রাখতে চলেছেন কৌশিক

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২০ সালটা সারা জগতের কাছেই এক অভিশাপ। অতিমারির কারনে হওয়া লকডাউনে সারা বিশ্বের জীবন ও জীবিকা হয়ে পড়েছিল স্তব্ধ। ভারতেও প্রায় ৯ মাস ব্যাপী লকডাউনে বদলে গেছে জীবন ও জীবিকার প্রথাগত মানচিত্র। আর এই পরিবর্তন সবচেয়ে বেসি যাদের জীবনে হয়েছে তারা মধ্যবিত্ত। করোনার অতিমারিতে বদলে যাওয়া এই জীবনের কাহিনী নিয়েই কৌশিক গাঙ্গুলি তৈরি করতে চলেছেন তাঁর প্রথম হিন্দী ছবি ‘মনোহর পান্ডে’। সত্য ঘটনা নির্ভর করেই গাঁথা হয়েছে এই ছবির কাহিনী।  কলকাতায় শুরুও হয়ে গিয়েছে এই ছবির শুটিং। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক কপূর, রঘুবীর যাদব। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube