খারিজ হল পিটিশন, ‘তান্ডব’  নির্মাতাদের করা হতে পারে গ্রেপ্তার

নিউজটাইম ওয়েবডেস্ক : সইফ আলি খান অভিনীত তান্ডব সিরিজ নিয়ে বিতর্ক থামছেই না। উত্তরপ্রদেশে  দায়ের করা এফ.আই.আই এর ভিত্তিতে তান্ডবের পরিচালক আলি আব্বাস জাফরের বাড়ি উত্তরপ্রদেশ পুলিশ পৌঁছালে পরিচালককে বাড়িতে পাওয়া যায় নি। বাড়ির বাইরে নোটিশ ঝুলিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নোটিশে আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিচালককে লক্ষ্ণৌ গিয়ে তদন্তকারী পুলিশের আধিকারিকের সাথে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেছিলেন অভিনেতা জিশান আয়ুব, আমাজন ক্রিয়েটিভ হেড অপর্ণা পুরোহিত এবং এই সিরিজটির নির্মাতা হিমাংশু কিষান মেহরা। আজ তার পরিপ্রেক্ষিতেই রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই রায় খারিজ করে আগাম জামিন বা এফআইআর তুলতে তাঁদের হাই কোর্টে যেতে নির্দেশ দিয়েছে।

কয়েকদিন আগে বিতর্কিত  ওয়েব সিরিজ তান্ডবের কলাকুশলীদের  জিভ কেটে নেওয়ার পুরস্কার হিসাবে ১ কো‌টি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করল করনী সেনা। এক জনপ্রিয় সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করনী সেনার সভাপতি অজয় সিং সেঙ্গার জানিয়েছেন, যে কলাকুশলীরা ওয়েব সিরিজে হিন্দু দেবদেবীদের অপমান করেছেন তাদের জিভ কেটে নিলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একই সাথে অজয় জানিয়েছেন শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আমরা এই ক্ষমাপ্রার্থনাঈ স্বীকার করছি না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube