কৃষক মিছিলের জেরে উত্তপ্ত দিল্লী, তড়িঘড়ি নিরাপত্তা নিয়ে বৈঠকে বসলেন অমিত শাহ

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লীতে কৃষক বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। এদিন মিছিলের শুরু থেকেই দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় কৃষকরা। একাধিক জায়গায় ভেঙে ফেলা হয় ব্যারিকেড। সেন্ট্রাল দিল্লির ITO-র সামনে কৃষক-পুলিস খণ্ডযুদ্ধ ঘিরে ধুন্ধুমার শুরু হয়। অভিযোগ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাসের শেল। দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হন। শেষ পর্যন্ত সমস্ত বাধা টপকে দিল্লীর লালকেল্লায় পৌঁছে  একটি গৈরিক ও একটি হলুদ পতাকা ওড়ান কৃষকেরা।  

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে ইতিমধ্যেই দিল্লীর বেশ কিছু এলাকায় বন্ধ মেট্রো পরিষেবা। প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক মেট্রো স্টেশনেও। রাজধানীর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা ও দিল্লীর পুলিশ কমিশনার এস.এন. শ্রীবাস্তব। এই সিদ্ধান্তে নিরাপত্তা সম্পর্কিত বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube