চিতা থেকে রুটিও খেয়েছেন ১৫০০ সন্তানের ‘মা’ সিন্ধুতাই, পেলেন পদ্মশ্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : এক সময় পেট ভরাতে চিতা থেকে রুটিও খেয়েছেন সিন্ধুতাই। পরবর্তীকালে এই মহীয়সীই হয়ে উঠেছেন ১৫০০ সন্তানের জননী। সিন্ধুতাই এর পালিত পুত্র-কন্যাদের অনেকেই এখন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আজীবন সমাজ সেবার জন্যই ২০২১ সালের পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন ‘মহারাষ্ট্রের মাদার টেরেসা’।

খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল সিন্ধুতাই-এর। তখন তার বয়স মাত্র দশ। নিজের থেকে ১০ বছরের বড় এক যুবককে বিয়ে করতে হয়েছিল সিন্ধুতাইকে। গর্ভবতী অবস্থায় স্বামীর প্রহারে একবার অজ্ঞান হয়ে পড়েন সিন্ধুতাই।  এক গোয়ালে ছেড়ে চলে যান তাঁর স্বামী। সেখানেই সিন্ধুতাই জন্ম দেন তার কন্যা সন্তানের।

এরপরেই শুরু হয় সিন্ধুতাই-এর বেঁচে থাকার লড়াই। সন্তানকে বাঁচাতে চলে যান শ্মশানে।  চিতা থেকে রুটি সংগ্রহ করে নিজের ও সম্তানের পেট ভরিয়েছেন তিনি। এরপর  ট্রেনে ভিক্ষা করেও বেশ কিছুদিন নিজের গুরজান করেন।  ভাগ্য বিড়ম্বনা থেকে গার্হস্থ্য অত্যাচার,  সিন্ধুতাই এর জীবন কঠিন বাস্তবের সাথে লড়াই করেছে বার বার। একবার আত্মহত্যার চেষ্টা করেও তাতেও সফল হননি তিনি। ‌

একবার এক ব্রিফকেস ভর্তি টাকা কুড়িয়ে পান সিন্ধুতাই। কিন্তু সেই ব্রিফকেস খুলেও দেখেননি তিনি। মালিককে খুঁজে বের করে তাঁর টাকা ফেরত দেন সিন্ধুতাই। সেই ব্রিফকেসের মালিক তাকে পুরস্কৃত করতে চাইলে তিনি একটি ছোট ঘর করে দেবার আবেদন জানান। সেই ছোট ঘরেই আরো কয়েকটি অনাথ শিশুদের নিয়ে থাকতে শুরু করেন সিন্ধুতাই। ট্রেনে ভিক্ষা করে প্রত্যেকের খিদে মেটানোর পাশাপাশি নিয়েছেন শিক্ষারও দ্বায়িত্বও। একজন একজন করে জড়ো হয় ১৫০০ অনাথ। তাদের সকলের অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি শিক্ষারও দ্বায়িত্ব নিয়েছেন এই মহীয়সি। আজ তারা অনেকেই স্বনামধন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার। নিজের জীবনের উপলব্ধিই সিন্ধুতাইকে টেনে এনেছে আর্তের সেবায়। স্বামী কর্তৃক পরিত্যক্তা সিন্ধুতাই সপকল  আজ হয়ে উঠেছেন হাজারো সন্তানের মা ‘মহারাষ্ট্রের মাদার টেরেসা’।   

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube