নিউজটাইম ওয়েবডেস্ক : গতবছর সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার পথে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী এস.পি. বালাসুব্রাহ্মণম। ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।
এস.পি. বালাসুব্রাহ্মণম তেলেগু, মালায়ালাম, তামিল, হিন্দী সহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ৪০ হাজারের বেশি গান গেয়েছেন। কমল হাসান, রজনীকান্তের মতো একাধিক সুপারস্টারের হয়ে প্লে ব্যাক করেছেন তিনি। ৬ টি ন্যাশনাল অ্যাওয়ার্ড সহ তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। ২০০১ সালে ভারত সরকার পদ্মশ্রীতে সম্মানিত করেন এস.পি. বালাসুব্রাহ্মণমকে। ২০১১ সালে পান পদ্মভূষণ। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কিংবদন্তী সংগীতশিল্পীর। শিল্পীর মৃত্যুর পর তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানান এস.পি. বালাসুব্রাহ্মণমকে সর্বোচ্চ ভারতরত্ন সম্মানে ভূষিত করুক সরকার। তবে সর্বোচ্চ সম্মান না পেলও আজ প্রজাতন্ত্র দিবসে মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন এস.পি. বালাসুব্রাহ্মণম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

