নিউজটাইম ওয়েবডেস্ক : ৭২ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাত্মক ভুল করে ফেললেন অভিনেত্রী শিল্পা শেট্টী। প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের মধ্যে গুলিয়ে ফেললেন অভিনেত্রী। প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে তার এই টুইট সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়ে যায়।
শিল্পার টুইট ভাইরাল হতেই বয়ে যায় কমেন্টের বন্যা। বেশ কিছু নেটিজেন অভিনেত্রীকে প্রশ্ন করেন, শিল্পা আদেও কোনোদিন স্কুলে গিয়েছেন কি না। যদিও পরবর্তীকালে ভুল বুঝতে পেরে নিজের টুইটটি সরিয়ে নেন অভিনেত্রী। নেটিজেনদের ট্রোলের জবাবেও তিনি কোনো মন্তব্য করেন নি। অন্যদিকে, আজ ছেলেকে নিয়ে গৃহহীন মানুষের পাশে দাঁড়ান শিল্পার পতি রাজ কুন্দ্রা। শিল্পার স্বামীর এই উদ্যোগের প্রশংসা করেছেন নেটাগরিকরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

