নিউজটাইম ওয়েবডেস্ক : বাহুবলির সাফল্যের পর আরো এক ছবি নিয়ে আসছেন পরিচালক এস. রাজামৌলি। আর.আর.আর নামের এই ছবিটির প্রেক্ষাপট দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনের কল্পিত কাহিনী ঘিরে। আল্লারি সীতারামারাজু ও কোমারাম ভীম নামের মূল চরিত্রদুটিতে অভিনয় করছেন তামিল অভিনেতা রামচরণ ও এন.টি.আর ( নান্দামুরি তারাকা রামা রাও) জুনিয়র। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাট। গতকাল নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে রামচরণ এই ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে ছবির মুক্তির দিন জানান। রামচরণ জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের ১৩ তারিখ মুক্তি পাবে ছবিটি। এর আগে গত বছর ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি কিন্তু করোনার কারনে ছবি মুক্তি স্থগিত রাখা হয়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

