হাঁদা ভোদা থেকে বাঁটুল, বাংলা শিশুসাহিত্যের অমর শিল্পী নারায়ণ দেবনাথ পেলেন পদ্মশ্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ৫০ বছর ধরে বাংলার কয়েক প্রজন্মের ছেলেবেলা কেটেছে  হাঁদা ভোদা, বাঁটুল দ্যি গ্রেটের মতো নানন কমিক্সের পাতায়। অর্ধ শতাব্দী ধরে কমিক্সে বাংলার শিশু কিশোরদের মাতিয়ে রাখা অমর শিল্পী নারায়ণ দেবনাথ এই বছর সম্মানিত হলেন পদ্মশ্রীতে।

নারায়ণ দেবনাথের পরিবারের আদি বাস বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে। তবে নারায়ণের জন্ম হাওড়ার শিবপুর অঞ্চলে। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল নারায়ণের, আর্ট কলেজে পড়াশোনা শুরু করলেও তা শেষ করেননি তিনি। শেষ বর্ষে পড়াশোনা ছেড়ে তিনি বিভিন্ন বিজ্ঞাপন সংস্থায় নিজের কর্মজীবন শুরু করেন। ‌

এই সময়েই  দেব সাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে বাংলা কমিকসে পদার্পণ। তার প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাঁদেরই দেওয়া। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কার্টুনিস্টকে। একে একে প্রকাশিত হতে থাকে বাঁটুল দি গ্রেট,হাঁদা ভোঁদা,নন্টে ফন্টে,বাহাদুর বেড়াল এর মতো কালজয়ী সব কমিক্স।

গত অর্ধশতাব্দী ধরে বাংলা কমিক্স জগতের একচ্ছত্র অধিপতি শ্রীদেবনাথ। বলাবাহুল্য, শুধু শিশু-কিশোর নয়, নারায়ণ দেবনাথের কমিক্সে আজও মজে বাংলার আট থেকে আশি। সেই অতুল্য কাজেরই স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী পেলেন কিংবদন্তি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube