নিউজটাইম ওয়েবডেস্ক : বালাকোট এয়ার স্ট্রাইকের তথ্য সাংবাদিক অর্ণব গোস্বামী কাছে ফাঁস করেছেন নরেন্দ্র মোদি। সোমবার তামিলনাডুতে এমনই বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী। এদিন রাহুল বলেন, দেশের মাত্র ৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে এই এয়ার স্ট্রাইক সম্পর্কে তথ্য থাকার কথা। তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী। তবে কয়েকদিন আগে জানা গিয়েছে এই পাঁচজন ছাড়া এক সাংবাদিক (অর্ণব গোস্বামী) জানতেন এই বিষয়ে। এয়ার স্ট্রাইকের ৩ দিন আগেই এই সাংবাদিক ঘোষনা করেন ‘বড় কিছু একটা ঘটতে চলেছে’।
রাহুল আরো বলেন, এমন কোনো খবর আগে থেকে ফাঁস করার অর্থ সুরক্ষাবাহিনীকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। এই তথ্য ঐ পাঁচ জন ব্যাতীত অন্য কারো জানার কথা নয়। তবে ঐ সাংবাদিক কীভাবে জানলেন? কেন তিনি (নরেন্দ্র মোদি) এই বিষয়ে কোনো তদন্ত করলেন না? কারন এই রকম তথ্য ফাঁসের সাথে তিনি নিজেই জড়িত। প্রসঙ্গত কয়েকদিন আগেই লিক হওয়া এক হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জানা যায়, এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাংবাদিক অর্ণব গোস্বামী বালাকোট এয়ার স্ট্রাইকের আগেই জানতেন দেশে বড় কিছু একটা হতে চলেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

