নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসে অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য বহুদিনের। দুজনেই নাম না করে উভয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বার বার। এমনকি জনশ্রুতি অরূপের মন্ত্রীত্ব ছাড়ার পিছনেও রয়েছে এই মতানৈক্য। গতকাল বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অরূপ। হার্টে ব্লকেজ ধরা পড়ে অরূপ। আজ তাঁকে দেখতে যান প্রাক্তন বনমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে এদিন রাজীব অরূপের সুস্থতারও কামনা করেন। সব মিলিয়ে, মতানৈক্য সত্ত্বেও রাজীব যেভাবে অরূপ রায়কে দেখতে গেলেন তা বাংলার রাজনীতির সৌজন্যতার নতুন উদাহরন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

