নিউজটাইম ওয়েবডেস্ক : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লীতে কৃষকদের ট্রাক্টর মিছিল গিরে সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এদিন মিছিলের শুরু থেকেই দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় কৃষকরা। একাধিক জায়গায় ভেঙে ফেলা হয় ব্যারিকেড। সেন্ট্রাল দিল্লির ITO-র সামনে কৃষক-পুলিস খণ্ডযুদ্ধ ঘিরে ধুন্ধুমার শুরু হয়। অভিযোগ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কাঁদানে গ্যাসের শেল। দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হন। শেষ পর্যন্ত সমস্ত বাধা টপকে দিল্লীর লালকেল্লায় পৌঁছে একটি গৈরিক ও একটি হলুদ পতাকা ওড়ান কৃষকেরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

