নিউজটাইম ওয়েবডেস্ক : আট থেকে আশি সকল নেটিজেনদের মন খারাপ। ২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া কপিলের শো বন্ধ হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই। তবে তা কিছুদিনের জন্য। যতদূর জানা যাচ্ছে, তাতে শো এর কিছু পরিবর্তনের কারণের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বলা যেতে পারে স্ক্রীন থেকে কিছুদিনের বিরতি। কপিল শো এর সব থেকে হাস্যকর দুই চরিত্র চিঙ্কি ও মিঙ্কির কদিনের ছুটি কাটানোর পালা।এই সাময়িক বিরতির অফস্ক্রীন কোন কারণ আছে কিনা তা পরিষ্কার করে জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। সুমনা চক্রবর্ত্তী, কিকু শর্মা, ভারতী সিংদের মন কাড়া পারফর্মেন্স আপতত দেখা যাবে না টেলিভিশনের পর্দায়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

