থাইল্যান্ডের ব্যাঙ্কে বেনামী অ্যাকাউন্টে প্রতিমাসে ৩৬ লাখ টাকা ঢুকত, অভিষেক সম্পর্কে বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করে দাবি করেছিলেন, সারদা কর্তার থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু। এদিন সেই তথ্যকে মিথ্যা দাবি করে প্রাক্তন পরিবহন মন্ত্রী প্রশ্ন তোলেন, কেন তৃণমূলের নেতারা বিনয় মিশ্র সম্পর্কে কোনো কথা বলছেন না। লালার টাকা কোথায় গেল? গোরু পাচারের সাথে যুক্ত এনামুলের সাথে তৃণমূলের যোগ আছে বলেও দাবি করেন শুভেন্দু।

নিজের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, তিনি দল ছাড়ার পর ২ ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে এই চিঠি লেখানো হয়েছে। এদিন অভিষেকের কালো টাকার দাবি করে এদিন প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, থাইল্যান্ডের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যাডাম নারেলার নামে প্রতি মাসে ৩৬ লাখ টাকা ঢুকেছে।যার সাথে অভিষেকের সম্পর্ক আছে বলে ইঙ্গিত শুভেন্দুর। এমনকি তার রশিদটাও আছে বলে দাবি করেন প্রাক্তন পরিবহন মন্ত্রীর। 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube