নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে রাম নামের ঘটনার পর সোমবার হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভা। এই সভার দিকে গোটা রাজনৈতিক মহল তাকিয়ে ছিল। নেতাজী জয়ন্তির ঘটনা সম্পর্কে কী বলবেন সেই অপেক্ষায় ছিল বাংলা। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের সঙ্গী বিধায়ক প্রবীর ঘোষাল ছিলেন অনুপস্থিত। তিনিও গত বেশ কয়েকদিন ধরে বেসুরো ছিলেন। অরাজনৈতিক সভায় ইতিমধ্যেই বারংবার দল বিরোধী কথা বলছেন। এই নিয়েও জল্পনা তুঙ্গে।
এক নজরে দেখে নেব কী বললেন মুখ্যমন্ত্রী –- এই সভা দলের বুথকর্মীদের উৎসর্গ করলাম।তারাই দলের সম্পদ। ইলেকশনের সমস্ত কাজ তারা করেন। ইলেকশন হয় তাদের কর্মকৃতিত্বেই।
- নেতা গাছে তৈরি হয় না। কাজ করে নেতা হতে হয়। তৃণমূল কাজ যারা করে তাদেরই টিকিট দেয়।যারা কাজ করে না তাদের টিকিট দেয়না তৃণমূল।
- হুলগি জেলা অন্যতম গুরুত্বপূর্ণ। এখআনে অসংখ্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম দিয়েছে।
- এই হুগলিতে সর্ব ধর্মের মিলন হয়।
- তৃণমূল সরকার হুগলির তাঁতশিল্পীদের জন্য তাঁতসাথী প্রকল্প করেছি।
- এছাড়াও, পোল্ট্রি, চাষ, কারখানার জন্য নানান প্রকল্প এনেছি।
- সবুজসাথী, স্বাস্থ্য সাথী, অরণ্যবন্ধু, পথসাথী ইত্যাদি বিভিন্ন রকম প্রকল্প করে দেওয়া হয়েছে।
- হুগলি জেলায় আড়াই লক্ষ পুকুর কেটে দেওয়া হয়েছে
- ২৩০০ কোটি টাকার লোয়ার দামোদর বেসিন প্রজোক্ট করা হয়েছে হুগলির বন্যা সমস্যা সমাধানের জন্য
- বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেললাইন তৈরি করা হয়েছে
- দাশপুর – পাঁশকুড়া – জয়রামবাটী – বর্ধমান – নর্থবেঙ্গল এর মধ্যে তৈরি হচ্ছে রেললাইন
- ১৫ লক্ষ মানুষকে বিধবাভাতা ও বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে
- দৈনিক দেড় লক্ষ স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হচ্ছে রাজ্যে
- ডিজিটাল রেশন কার্ডের প্রক্রিয়া কারুর নির্বাচনের আগে সম্পূর্ণ না হলে তাদের দেওয়া হবে সাময়িক একটি কার্ড, যা পরে ডিজিটাইজড করা হবে
- ২ কোটি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে ইতিমধ্যেই, আরও দেওয়া হবে
- কন্যাশ্রীতে ১৮ বছরের পরও মেয়েরা পড়াশুনো করলে তাদেরকে দেওয়া হবে ২৫ হাজার টাকা
- তারা পরে বিয়ের জন্যে রূপশ্রী প্রকল্পের আওতায়ও অন্তর্ভুক্ত হবেন
- বিনামূল্যে রেশন তৃণমূল সরকার জুন মাসের পরও দেবে
- “হরে কৃষ হরে রাম, বিদায় হও বিজেপি বাম”
- “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে”
- বিজেপিতে সমস্ত অসৎ মানুষ গুলো যাচ্ছে, কালো টাকা সাদা করবে বিজেপি
- যারা যারা লাইন দিয়ে আছেন তারা তাড়াতাড়ি যান
- যারা কাজ করেনা তাদের তৃণমূল টিকিট দেবে না, তাই ভয়ে বিজেপি যাচ্ছে
- বিজেপি, কংগ্রেস, বাম – জগাই – মাধাই- গদাই
- আমায় বন্দুক দেখালে আমি সিন্দুক দেখাবো
- বাংলার মেয়েদেই সম্মান নিয়ে কথা বলছে, হুমকি দিচ্ছে। হাত দিয়ে দেখাক তারপর দেখিয়ে দেব তৃণমূল কী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

