নিউজটাইম ওয়েবডেস্ক : গোমাংস ও জয় শ্রী রাম সম্পর্কে মন্তব্য করায় নেটপাড়ায় বেশ কিছু উগ্র ধর্মান্ধ ব্যক্তি দেবলীনা দত্ত ও সায়নী ঘোষকে ধর্ষণের হুমকি দেয়। এবার সেই প্রসঙ্গে পুরশুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রণং দেহি মেজাজে মন্তব্য করলেন ‘করে দেখাক, বুঝিয়ে দেব মমতা ব্যানার্জী কী জিনিস!’। এদিন বিজেপির উদ্দ্যেশ্যে সভা থেকে একাধিক আক্রমণ করেন মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি কোনো অবস্থাতেই মাথা নত করবেন না বিজেপির সামনে।
জয় শ্রী রাম ভালোবেসে না বলে কেন রণধ্বনি হবে? তা নিয়ে একটি সংবাদমাধ্যমের বিতর্ক সভায় প্রশ্ন তোলায় চরম হেনস্থার শিকার হন অভিনেত্রী সায়নী। তার পুরোনো পোস্ট নিয়ে তার নামে মামলাও করা হয়। দেওয়া হয় রেপ থ্রেটও। অন্যদিকে অন্য এক সংবাদ মাধ্যমে গোমাংস রান্না করার কথা বলে গণধর্ষণের হুমকি পান দেবলীনা। বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সন্ত্রাস সম্পর্কে এদিন মুখ্যমন্ত্রী তুলে আনেন দুই অভিনেত্রীর সামাজিক মাধ্যমে হেনস্থার কথা। তিনি বলেন, ‘বলছে ওরা বাইরে গেলে রেপ করে দেবে, করে দেখাক, বুঝিয়ে দেব মমতা ব্যানার্জী কী জিনিস!’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

