নিউজটাইম ওয়েবডেস্ক : কেশপুরের সভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘সৎ’ বলেছিলেন শুভেন্দু অধিকারী। আজ তমলুকে করলেন আরেক বাম নেতা বিমান বসুর প্রশংসা। আজ তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, ভাইপো বিমান বসুর জীবনযাপন সম্পর্কে জানেন না। বিমান বসু আজও নিজের কাপড় নিজে কাচেন। শুভেন্দু আরো বলেন, তার লড়াই বিমান বসুর মতো বামপন্থীদের বিরুদ্ধে নয়, লক্ষণ শেঠদের মতো হার্মাদদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার কেশপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপদার্থতাকে আক্রমণ করতে গিয়ে প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ও বাম আমলের প্রশংসা করেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ‘সৎ’ বলে অভিহিত করেন তিনি।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কর্মসংস্থান ইস্যুতে আক্রমণ করে এদিন শুভেন্দু বলেন, বামেরা অনেক ভালো কাজ করেছে। বাম আমলে প্রতি বছর এসএসসি হত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

