নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী সূচনা অনুষ্ঠানে এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মোদি ও মমতা। অনু্ষ্ঠানে বক্তা হিসাবে মমতা ব্যানার্জীর নাম ঘোষণা করতেই দর্শক আসন থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন বেশ কয়েকজন। শ্লোগান শুনেই বিরক্ত হন মুখ্যমন্ত্রী। নিজের ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানি নয়, সরকারি অনুষ্ঠান।এটা সমস্ত দলের অনুষ্ঠান, জনতার অনুষ্ঠান। আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন এই ভাবে আমন্ত্রণ করে ‘বেইজ্জত’ করা শোভনীয় নয়। সবশেষে জয় হিন্দের সাথে জয় বাংলা শ্লোগান দিয়ে কোনো বক্তব্য না রেখেই নিজের আসনে বসে পড়েন। সেদিনের ঘটনার সূত্র ধরে আজ পুরশুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এসে নেতাজীকে অপমান করা হয়েছে। ‘জয় শ্রী রাম’ বলা দর্শকদের এদিন মমতা ‘উগ্র’,‘গর্দভ’ ও ‘ধর্মান্ধ’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

