শুভেন্দুর ‘হরে কৃষ্ণ’-র বিপরীতে নয়া শ্লোগান মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : জয় শ্রী রামের পাশাপাশি বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির নয়া শ্লোগান ‘হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে’। এই শ্লোগানের মূল প্রবক্তা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার বিপরীতে এবার পুশকুঁড়ার সভা থেকে নয়া শ্লোগান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা মঞ্চ থেকে মমতার শ্লোগান ‘হরে কৃষ্ণ হরে রাম, বিদায় দাও বিজেপি বাম’।

এদিন শুভেন্দুকে কটাক্ষ করে মমতা বলেন, টিকিট পাবে না জেনেই দল বদল করেছেন।  পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন ‘ওয়াশিং মেশিন ভাজপা’। চোরগুলো যাচ্ছে ওখানে গিয়ে সাদা হয়ে যাচ্ছে।  

ভিক্টোরিয়ায় মমতার বক্তব্য রাখার আগে বেশ কিছু দর্শকের ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়েও এদিন মুখ খোলেন মমতা। তীব্র ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এসে নেতাজীকে অপমান করা হয়েছে। ‘জয় শ্রী রাম’ বলা দর্শকদের এদিন মমতা ‘উগ্র’,‘গর্দভ’ ও  ‘ধর্মান্ধ’ বলেও কটাক্ষ করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube