নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডের বিরুদ্ধেও এবার মুখ খুলছেন প্রতিবাদী কৃষকরা। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের গুড লাক জেরির শুটিং চলাকালীন কৃষকদের একটি দল পৌঁছায় পাতিয়ালা রোডের শুটিং সেটে। সেখানে গিয়ে তারা ছবির শুটিং থামানোর দাবি করেন। অনেক বুঝিয়েও সমাধান মেলেনি অগত্যা বন্ধ রাখতে হয় শুটিং।
কৃষকদের অভিযোগ বলিপাড়ার কেউই কৃষি বিলের বিপক্ষে মুখ খোলেন নি। রাজওয়ান্ত সিং নামের এক প্রতিবাদী কৃষকের কথায়, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির পাঞ্জাবে এসে সিনেমা তৈরি করতে আহ্বান জানাচ্ছি অন্তত কৃষকদের সমর্থনে কথা বলুন। আরেক প্রতিবাদী কৃষক বলেন, আমরা বলিউডের বিরোধিতা করছি কারন তারা কেউই কৃষি বিলের বিরুদ্ধে কথা বলেন নি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

