নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্কিত ওয়েব সিরিজ তান্ডবের কলাকুশলীদের জিভ কেটে নেওয়ার পুরস্কার হিসাবে ১ কোটি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করল করনী সেনা। এক জনপ্রিয় সাংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করনী সেনার সভাপতি অজয় সিং সেঙ্গার জানিয়েছেন, যে কলাকুশলীরা ওয়েব সিরিজে হিন্দু দেবদেবীদের অপমান করেছেন তাদের জিভ কেটে নিলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একই সাথে অজয় জানিয়েছেন শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আমরা এই ক্ষমাপ্রার্থনাঈ স্বীকার করছি না।
আলি আব্বাস জাফরের নতুন ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।এই ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে মুক্তির পরই। ক্ষমাও চেয়ে নেন নির্মাতারা। যদিও তাতেও মেলেনি রেহাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠী টুইট করে জানান, সইফদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে যোগী সরকার। আজ পরিচালক আলি আব্বাস জাফরের বাড়ি উত্তরপ্রদেশ পুলিশ পৌঁছালে পরিচালককে বাড়িতে পাওয়া যায় নি। বাড়ির বাইরে নোটিশ ঝুলিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নোটিশে আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিচালককে লক্ষ্ণৌ গিয়ে তদন্তকারী পুলিশের আধিকারিকের সাথে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

