নিউজটাইম ওয়েবডেস্ক : মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরির ছবি শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ ২৫ জানুয়ারি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকারের জন্মদিনে প্রসেনজিৎ সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, বাংলা সাহিত্যের, বিশেষ করে রেনেসাঁস সময়ের অন্যতম কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যাঁর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ – সেই মহামানবের জন্মবার্ষিকীতে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। কিন্তু ভুলবশত মধুকবির বদলে আরেক স্বনামধন্য সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরির ছবি শেয়ার করেন অভিনেতা। পরে অবশ্য ভুল শুধরে নিয়ে ক্ষমা চেয়ে ছবি বদলে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

