নিউজটাইম ওয়েবডেস্ক : টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রীই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সদস্য। বিধায়ক-সাংসদ থেকে দলের গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন শিল্পীরা। অভিনেতা সৌরভ দাসের পর এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন আরো দুই অভিনেত্রী। ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় যোগ দিলেন শাসক দলে। এদিন কুণাল ঘোষ ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন পিয়া ও কৌশানি। সাংবাদিক সম্মেলনে উভয়েই জানিয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

