নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেই বারবার তোলাবাজ ভাইপো বলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার, দক্ষিণ ২৪ পরগণার কুলতলির সভা থেকে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকা নেওযার অভিযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন সভামঞ্চে জনগনের উদ্দ্যেশ্যে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ করেন অভিষেক। অভিষেকের বিবৃতি অনুযায়ী- চিঠিটি ব্যাঙ্কশাল কোর্টের বিচারপতিকে লিখেছিলেন সুদীপ্ত সেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, সারদা কর্তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু। সুদীপ্ত সেনকে ব্ল্যাক মেল করতেন শুভেন্দু এমনটাও লেখা রয়েছে বলে দাবি অভিষেকের। এর পরেই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। বলেন, ‘আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, তুই আমার বিরুদ্ধে প্রমাণ দে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

