পরিবারতন্ত্র নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ অভিষেকের

নিউজটাইম ওয়েবডেস্ক : লোকসভা থেকে বিধানসভা, বিরোধী দলগুলির পরিবারতন্ত্র নিয়ে বার বার আক্রমণ করেছে বিজেপি। লোকসভা ভোটে নেহেরু পরিবারের পর, বাংলার বিধানসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নিয়েও একই ভাবে আক্রমণ চালাচ্ছে বিজেপি। এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন অভিষেক।

এদিন পরিবারতন্ত্র নিয়ে বিজেপির নেতা ও মন্ত্রীদের একই পরিবারের একাধিক সদস্যের রাজনীতিতে যুক্ত থাকাকে চ্যালেঞ্জ করেন অভিষেক। তিনি বলেন, কেন্দ্র বিল আনুক একই পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। এই বিল আসলে তিনি তা সমর্থন করবেন এবং রাজনীতি ছেড়ে দেবেন।  তার পরিবার থেকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পরেই বারবার তোলাবাজ ভাইপো বলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার, দক্ষিণ ২৪ পরগণার কুলতলির সভা থেকে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে ৬ কোটি টাকা নেওযার অভিযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

এদিন সভামঞ্চে জনগনের উদ্দ্যেশ্যে সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি প্রকাশ করেন অভিষেক। অভিষেকের বিবৃতি অনুযায়ী- চিঠিটি ব্যাঙ্কশাল কোর্টের বিচারপতিকে লিখেছিলেন সুদীপ্ত সেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, সারদা কর্তার কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু। সুদীপ্ত সেনকে ব্ল্যাক মেল করতেন শুভেন্দু এমনটাও লেখা রয়েছে বলে দাবি অভিষেকের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube