নিউজটাইম ওয়েবডেস্ক : পরাক্রম দিবস বনাম দেশনায়ক দিবস, নেতাজীর জন্মজয়ন্তী ঘিরে কাল সারা বাংলা জুড়ে তুঙ্গে ছিল রাজনৈতিক তর্জা। এবার যুযুধান দুই পক্ষকেই একই মুদ্রার এপিঠ ওপিঠ বলেই কটাক্ষ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি। গতকাল সাংবাদিক সম্মেলনে তৃণমূল, বিজেপিকে একযোগে ‘রং আলাদা হলেও এরা সবাই এক জঙ্গলের শেয়াল’ বলে কটাক্ষ করলেন অধীর। একই সাথে তার মন্তব্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ার পর গণতন্ত্রকে হত্যা করছেন মোদি ও মমতা দুজনেই।
এদিন নেতাজীকে নিয়ে দুই সরকারের আড়ম্বরকে কটাক্ষ করে অধীর বলেন, গত ১০ বছরে নেতাজীর জন্য কিছুই করেন নি মমতা। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর নেতাজীর নামাঙ্কিত ডকটি পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে করেছেন সেকথাও মনে করিয়ে দেন কংগ্রেসের দাপুটে সাংসদ। আগামী বিধানসভা নির্বাচন নিয়ে একগুচ্ছ প্রশ্নও তোলেন অধীর।যাতে বুথ খুঁজতে নিরাপত্তা বাহিনীর সমস্যা না হয় সেই জন্য নিরাপত্তা বাহিনীকে আরো বেশি করে উন্নত প্রযুক্তির জিপিএস ডিভাইস দেওয়ারও দাবি করেন তিনি। প্রসঙ্গত এর আগে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়েছিল কংগ্রেস।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

