‘লজ্জা’ হ্যাশট্যাগে ভিক্টোরিয়ায় জয় শ্রী রাম শ্লোগানের প্রতিবাদ নুসরতের

নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজীর  ১২৫তম জন্ম জয়ন্তী সূচনা অনুষ্ঠান ঘিরে ফের একবার সরগরম বাংলার রাজনীতির ময়দান। মমতা। অনু্ষ্ঠানে বক্তা হিসাবে মমতা ব্যানার্জীর নাম ঘোষণা করতেই দর্শক আসন থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন বেশ কয়েকজন। যার ফলশ্রুতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে মঞ্চে কোনো বক্তব্য রাখেন নি মমতা। এবার এই বিষয়ে মমতার হয়ে ব্যাট ধরলেন, তারই দলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। টুইটারে ‘লজ্জা’ হ্যাশট্যাগে তিনি হিন্দীতে লেখেন, গলা টিপে জয় শ্রী রাম কেন? একই সাথে তিনি ইংরেজিতে প্রশ্ন তোলেন, সরকারি অনুষ্ঠানে কেন ধর্মীয় ও রাজনৈতিক শ্লোগান কেন দেওয়া হবে।

অন্যদিকে, এই ঘটনার সূত্র ধরেই বিজেপির অমিত মালব্য টুইট করেন, বিশ্বভারতীতে না গিয়ে রবীন্দ্রনাথকে অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী, একই ভাবে আজ  ভিক্টোরিয়াতে বক্তৃতা না দিয়ে নেতাজীকে অসম্মান করেছেন মমতা। একই সাথে অমিত যোগ করেন, মনীষিদের এই অপমান মেনে নেবে না বাংলার জনতা

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube