নিউজটাইম ওয়েবডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে এক মহিলাকে অশালীন ভাবে এক মহিলার বুকে স্পর্শ করতে দেখা যায়। জানা যাচ্ছে ঐ মহিলা সম্পর্কে সৌরভের বোন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনদের একাংশ। পরবর্তীতে আত্মপক্ষ সমর্থন করে সৌরভ একটি ভিডিও পোস্ট করলেও সেটি নেটপাড়ার ক্ষোভ প্রশমন করেনি। অনেকেই সৌরভের এই আচরণ সমর্থন না করে মন্তব্য করেন এই আচরণ মেনে নেওয়া যায় না। আবার কেউ কেউ এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

