নিউজটাইম ওয়েবডেস্ক : অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষিত ছবি বচ্চন পান্ডে কবে মুক্তি পাচ্ছে? শনিবার ছবির একটি নতুন পোস্টার শেয়ার করে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন বলিউডের খিলাড়ি। অক্ষয় জানিয়েছেন, ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ছবিটি।
বচ্চন পান্ডেতে অক্ষয়কে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়। এই নতুন পোস্টারে অক্ষয়কে দেখা যাচ্ছে খয়েরি রং এর শার্ট ও একই রঙের হেডব্যান্ড পরিহিত দেখা যাচ্ছে। পাশাপাশি রয়েছে ভারী ধাতুর তৈরি হার ও দুকানে মাকড়ি। পোস্টারে অক্ষয়ের একটি চোখ নীল যা তাকে আরো ভয়াল দর্শন করে তুলেছে। পোস্টারটি শেয়ার করার পর অভিনেতা রীতেশ দেশমুখ সেটি রিটুইট করে লেখেন, শুন্ডি এবার কী আগুন লাগাবে? জানিয়ে রাখি হাউসফুল ৩ ছবিতে অক্ষয়ের নাম ছিল শুন্ডি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

