ভিক্টোরিয়াতে বক্তৃতা না দিয়ে নেতাজীকে অসম্মান করেছেন মমতা : অমিত মালব্য

নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম জয়ন্তী সূচনা অনুষ্ঠানে এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মোদি ও মমতা। অনু্ষ্ঠানে বক্তা হিসাবে মমতা ব্যানার্জীর নাম ঘোষণা করতেই দর্শক আসন থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন বেশ কয়েকজন। শ্লোগান শুনেই বিরক্ত হন মুখ্যমন্ত্রী। নিজের ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানি নয়, সরকারি অনুষ্ঠান।এটা সমস্ত দলের অনুষ্ঠান, জনতার অনুষ্ঠান। আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন এই ভাবে আমন্ত্রণ করে ‘বেইজ্জত’ করা শোভনীয় নয়। সবশেষে জয় হিন্দের সাথে জয় বাংলা শ্লোগান দিয়ে কোনো বক্তব্য না রেখেই নিজের আসনে বসে পড়েন মমতা। আজকের এই ঘটনা ফের একবার রাজনৈতিক পারদ চড়িয়ে দিল বাংলায়। এই ঘটনার সূত্র ধরেই বিজেপির অমিত মালব্য টুইট করেন, বিশ্বভারতীতে না গিয়ে রবীন্দ্রনাথকে অসম্মান করেছেন মুখ্যমন্ত্রী, একই ভাবে আজ  ভিক্টোরিয়াতে বক্তৃতা না দিয়ে নেতাজীকে অসম্মান করেছেন মমতা। একই সাথে অমিত যোগ করেন, মনীষিদের এই অপমান মেনে নেবে না বাংলার জনতা

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube