নেতাজীর জন্মজয়ন্তীতেও রাজনীতির সূক্ষ চাল মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : সামনে বাংলার বিধানসভা ভোট। এহেন পরিস্থিতিতে সরকারি অনুষ্ঠানে নেতাজীর ১২৫তম জন্ম জয়ন্তীর সূচনায় কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এদিন প্রধানমন্ত্রী বলেন, আজকের আত্মনির্ভর ভারত দেখলে নেতাজী খুশি হতেন নেতাজী।

 কলকাতায় প্রধানমন্ত্রীর প্রাথমিক কর্মসূচিতে নেতাজী ভবনে যাওয়ার বিষয়টি ছিল না। জানা যাচ্ছে শীর্ষ এক আমলার ভুলেই নেতাজীর বাসভবন বাদ গিয়েছিল। শেষ মুহুর্তে কলকাতা থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়,  এলগিন রোডে নেতাজীর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানানো উচিত। সেই মতো অন্তিম মুহুর্তে এই কর্মসূচি অন্তর্ভুক্ত হয় প্রধানমন্ত্রীর সফরসূচীতে।

ঐতিহাসিক ভাবে নেতাজী ও তাঁর দাদা শরৎ বসু নেহেরু বিরোধী। বিজেপিও নেহেরু বিরোধী। এই পরিস্থিতিতে  এলগিন রোডে নেতাজীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সুভাষ বোসকে শ্রদ্ধাজ্ঞাপন করে একদিকে যেমন বাঙালির আইকন নেতাজীকে শ্রদ্ধা জানিয়ে সামনের বিধানসভা নির্বাচনের আগে ভাবাবেগ উস্কে দিলেন, অন্যদিকে বসু পরিবারের নেহেরু বিরোধী অবস্থানকে মান্যতা দিলেন। পাশাপাশি আজ নিজের বক্তব্যে বার বার সুভাষ চন্দ্র বসুর আদর্শ ও আত্মনির্ভর ভারতকে মিলিয়ে দিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে বাংলার মানুষের আরো কাছে পৌঁছে দিতে চেষ্টা করলেন। এমনকি শেষে প্রধানমন্ত্রী সবশেষে বলেন, আত্মনির্ভর ভারতের মতো সোনার বাংলারও অনুপ্রেরণা নেতাজী। বলা বাহুল্য, মোদীর এই বক্তব্য বঙ্গ বিজেপির ঘোষিত ‘সোনার বাংলা’ গঠনের ডাককেও কৌশলে প্রচার করে গেলেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube