নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ সালের ২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষ্যে কলকাতার দুই প্রান্তে দুই রাজনৈতিক হেভি ওয়েটের কর্মসূচি। বছরের শুরুতেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাংলা সফরের সময়েই ঘোষণা করা হয়েছিল, এই দিনে রাজ্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথামতন ইতিমধ্যেই জাতীয় গ্রন্থাগার সেজে উঠেছে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্যে। এর আগে তিনি যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই কালকা মেলের নাম বদলে নেতাজী এক্সপ্রেস করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর সাথে গুঞ্জন চলছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মনুমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নামও বদলে দেওয়া হবে নেতাজীকে উৎসর্গ করে। এদিন শ্যামবাজার থেকে পদযাত্রাও ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই পদযাত্রার শেষে রেড রোডে সভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই তাঁর বক্তব্যে বারংবার কেন্দ্রের বিরোধীতা উঠে আসে শনিবার।
এক নজরে দেখে নিন কী বললেন তিনি –- বক্তব্যের প্রথমেই তিনি তৃণমূলের সমস্ত কর্মী, শিল্পী মহলের সকলে ও সরকারী কর্মচারী যাঁরা মুখ্যমন্ত্রীর সাথে পদযাত্রায় হেঁটেছেন তাঁদেরকে ধন্যবাদ দেন।
- নেতাজীর ঐতিহাসিক গুরুত্বের মধ্যে না গিয়ে, আমি বলব নেতাজীর জাতীয় সংহতির আদর্শ, জাতীয় দলে সর্ব ধর্মের মিলনের আববধআরাকে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে।
- দেশে ইংরেজরা মূলত ডিভাইড অ্যান্ড রুল প্রথা অবলম্বন করেছে বারবার। মহান ভারতকে আঘাত হেনেছে। টুকরে টুকরে করার চেষ্টা করেছে। সেই সময়েও ভারত, ও বাংলা গর্জে উঠেছিল এই প্রহশনের বিরুদ্ধে। এবং এখনও চুপ করে থাকবে না ভারতীয় তথা বাঙালীরা।
- বহু বছর ধরে নেতাজীর জন্ম দিবস উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষনা করার কথা বলা হচ্ছে কেন্দ্রকে। বারংবার লিখিত ভাবেও জানান হয়েছে কেন্দ্রের কাছে।
- বাঙালীর কাছে বরাবরাই নেতাজীর অন্তর্ধান ও মৃত্যু রহস্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বহুবছর ধরে বাংলার তরফ থেকে নেতাজী ফাইলসের রহস্য উন্মোচন করার অনুরোধ করা হচ্ছে। যা এখনও পর্যন্ত করা হয়নি।
- তিনিই প্রথম ফরোয়ার্ড ব্লকের দায়িত্ব নেন। তা সফল ভাবে চালান।
- বর্তমানে ভারতের বেশিরভাগ কাজ্যে গণতান্ত্রীক পরিকাঠামো নষ্ট করে দেওয়া হচ্ছে। সেই একই চেষ্টা চলছে বাংলাতেও।
- দেশকে পের ন্যাশানাল প্ল্যানিং কমিশন ফিরিয়ে দিতে হবে।
- তৈরি করতে হবে আজাদ হিন্দ মনুমেন্ট।
- বিজেপি সরকার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি রাজীব গান্ধীকে বলে এই বিমান বন্দরের নাম বদল করিয়েছিলাম। তা পরিবর্তন করতে দেওয়া যাবে না।
- ভারতবর্ষে একমাত্র দিল্লি কেন রাজধানী। ওখানে বেশইরভআগ বহিরাগত।
- দেশের চারটি প্রান্তে বানানো হোক চারটি রাজধানী। তারমধ্যে একটি হোক কলকাতা।
- বছরের চারটি অধিবেশন হোক দেশের চারটি প্রান্তে।
- ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা। কলকাতাকে সেভাবেই গড়ে তুলেছিলেন ইংরেজরা। বাংলা থেকেই শুরু হয়েছে সমস্ত মুক্তি যুদ্ধ, নবজাগরণ সমস্ত কিছু শুরু হয়েছে এই বাংলায়। দেশে প্রগতিশীল ভাবনার সূচনা বারংবার হয়েছে এই বাংলার মাটিতেই।
- দেশের ইতিহাস গুলিয়ে দেওয়া যাবে না। ভারতের বৈচিত্র্যেই ঐক্য এই কথা মনে রাকতে হবে।
- পরাক্রম দিবস কী? এর মানে কী? আমি তো বুঝি না। কেন্দ্রের উচিত ছিল একবার রাজ্যকে এই নামকরণ সম্পর্কে জিজ্ঞাসা করা। আমরা পরাক্রম দিব মানবো না। আমরা দেশনায়ক দিবসই পালন করব।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

